ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ইনফান্তিনোর চেয়ারে এবার জাপানি চ্যালেঞ্জ, ইতিহাস গড়লেন তাশিমা

ইনফান্তিনোর চেয়ারে এবার জাপানি চ্যালেঞ্জ, ইতিহাস গড়লেন তাশিমা

আগামী ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার ৭৭তম কংগ্রেসে সরাসরি ভোটে নির্বাচিত হবেন পরবর্তী সভাপতি। মনোনয়ন জমার সময়সীমা শেষ হয়েছে বুধবার।

২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা জাপানের জাতীয় দলের হয়ে খেলেছেন এবং যুব দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাপান ফুটবল অ্যাসোসিয়েশন ১৭ নভেম্বর তাঁকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করে।

তাশিমা ফিফায় সুশাসন ও স্বচ্ছতা প্রতিষ্ঠা, সংস্থার বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং বিশ্বজুড়ে ফুটবলের উন্নয়নে ভূমিকা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তাঁকে সমর্থন দেওয়া পাঁচ দেশের নাম প্রকাশ করেননি তিনি।

ইনফান্তিনো চতুর্থ মেয়াদে নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন। প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন সুইজারল্যান্ডের সাবেক অধিনায়ক রামোন ভেগা ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। নিজের নির্বাচনী অবস্থান শক্তিশালী নয় বলে স্বীকার করেছেন তাশিমা। ভোটারদের সমর্থন পেতে ইশতেহার ও প্রচারকৌশল তৈরিতে গুরুত্ব দিচ্ছেন তিনি।