ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল, আলোচনায় কী?

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগে ঢাকায় ভারতীয় প্রতিনিধি দল, আলোচনায় কী?

প্রতিবেদন অনুযায়ী, আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় যৌথ কমিটির ৯১তম বৈঠক অনুষ্ঠিত হবে। ভারত ও বাংলাদেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এ কমিটি গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করে।

ভারতের সরকারি সূত্রের বরাতে দ্য প্রিন্ট জানিয়েছে, বৈঠকে কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তিটির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা।

চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, যৌথ কমিটি প্রতিবছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সপ্তম অনুচ্ছেদে চুক্তি বাস্তবায়ন, সমস্যা পর্যালোচনা ও ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয়েও কমিটির দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

কমিটিতে সমাধান না হলে বিরোধ যৌথ নদী কমিশনে পাঠানোর বিধান রয়েছে। সর্বশেষ বৈঠক হয়েছিল গত ২২ মে কলকাতায়।