ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গোলের পর বিশেষ উদ্‌যাপন, বাবা হওয়ার খবর দিলেন এনদ্রিক

গোলের পর বিশেষ উদ্‌যাপন, বাবা হওয়ার খবর দিলেন এনদ্রিক

২০ বছর বয়সী এনদ্রিক ও তাঁর স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার ঘরে এসেছে পুত্রসন্তান। সন্তানের নাম রাখা হয়েছে কেনদ্রিক।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ে কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। পরে স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্ত্রী ও সন্তানের জন্য গোলটি উৎসর্গ করার কথা জানান।

ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর তথ্য অনুযায়ী, কেনদ্রিক নামটি এনদ্রিকের নিজের নামের সঙ্গেও সম্পর্কিত। নামটি মূলত তাঁর জন্যই পছন্দ করেছিলেন বাবা-মা।

ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন এই ফুটবলার। সন্তানের ছবি প্রকাশ না করার বিষয়ে তিনি জানান, ভবিষ্যতে সন্তান নিজে পরিচিত হতে চাইবে কি না, সেটি তার সিদ্ধান্ত।

রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ নিয়ে নানা আলোচনা থাকলেও ক্লাবকে সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন এনদ্রিক।