ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরজুড়ে কর্মসূচির ঘোষণা জামায়াতের, ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ

ডিসেম্বরজুড়ে কর্মসূচির ঘোষণা জামায়াতের, ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ

বুধবার (১৮ নভেম্বর) কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আগামী ২১ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলটি।

গোলাম পরওয়ারের অভিযোগ, গণভোটের রায় উপেক্ষা করায় দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত নেতা।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনে ফ্যাসিবাদের সহযোগীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের ২১ নভেম্বরের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ডিসেম্বরের কর্মসূচির বিস্তারিত বৃহস্পতিবার জানানো হবে বলে জানান গোলাম পরওয়ার।