ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

এনআইডি সেবায় দীর্ঘসূত্রতা-হয়রানি, এবার কঠোর নির্দেশ সিইসির

এনআইডি সেবায় দীর্ঘসূত্রতা-হয়রানি, এবার কঠোর নির্দেশ সিইসির

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন সিইসি।

তিনি বলেন, এনআইডি সেবায় দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের পরামর্শ প্রয়োজন। এ ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

সেবাপ্রত্যাশীদের হয়রানি কমাতে আবেদন পাওয়ার পরপরই আবেদনকারীকে বার্তা দিয়ে তা জানাতে হবে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে প্রয়োজনীয় মৌলিক নথির বিষয়ে স্পষ্টভাবে জানাতে বলেন সিইসি।

দীর্ঘদিন আবেদন করেও সেবা না পাওয়ার অভিযোগে বিব্রতবোধের কথা জানান তিনি। সিইসি বলেন, তাঁর কাছে আসা আবেদনগুলোর মধ্যে কেউ ছয় মাস, কেউ ১০ মাস, এমনকি এক বছর আগে আবেদন করেও সেবা পাননি বলে অভিযোগ করছেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।