ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্যদের এলাকায় পাঠাচ্ছেন তারেক রহমান, বৈঠকে যে নির্দেশনা দিলেন

সংসদ সদস্যদের এলাকায় পাঠাচ্ছেন তারেক রহমান, বৈঠকে যে নির্দেশনা দিলেন

১৮ নভেম্বর দুপুর আড়াইটায় জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান।

বৈঠকে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় নিয়মিত যোগাযোগ রাখা এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রমে গতি আনার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া ডিসেম্বরের গুরুত্বপূর্ণ দিবসগুলো ঘিরে দলীয় কর্মসূচি পালনের বিষয়টি বৈঠকে উঠে আসে। আলোচনায় ছিল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে কর্মসূচি।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস উপলক্ষেও কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, এসব কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় গিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।