ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, কবে চালু হবে?

ঢাকার যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই সিগন্যাল, কবে চালু হবে?

বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, যানজট নিরসনে তিন মাস আগে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নতুন ট্রাফিক সিগন্যাল ও এআই ক্যামেরা স্থাপন করা হচ্ছে। কিছু সিগন্যাল বসানো হলেও এখনো চালু হয়নি। এগুলো কার্যকর হলে যান চলাচল সহজ হবে এবং যানজট কমতে পারে বলে আশা সরকারের।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বড় শহরগুলোতে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে যানজট দেখা যায়। বাংলাদেশেও এমন পরিস্থিতি রয়েছে। তবে যানজট কমাতে সরকার কাজ করছে।

গণপরিবহন উন্নয়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। কয়েকটি মেট্রোরেল রুটের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।