ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, এরপর কী?

রূপপুরে ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, এরপর কী?

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। রাত ১১টা ৫০ মিনিটে সরবরাহ বন্ধ করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, পরীক্ষার সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে।

তিনি বলেন, প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পরবর্তী পরীক্ষায় সফল হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে ট্রায়াল অপারেশন শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রয়েছে।

রূপপুরে দুটি ইউনিটের মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।