বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়।
‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পের পুরো অর্থায়ন আসবে সরকারি তহবিল থেকে।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পের কাজ চলবে। এ সময়ের মধ্যে মোট ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি সেতু নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ৪৮ জেলার উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সড়কে যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। এতে গ্রামীণ এলাকার মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে সুবিধা বাড়তে পারে।
