ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার এলাকায় ২০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের মোতায়েন করা হয়েছে মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়ায়।

গাজীপুরে ১৫ প্লাটুন সদস্য রয়েছেন চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায়।

নারায়ণগঞ্জে সাত প্লাটুন সদস্যকে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইলে মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরে মনিটরিং ব্যবস্থা চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের ভিডিও ফুটেজে এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে সদস্যরা দায়িত্ব পালন করছেন। জননিরাপত্তা নিশ্চিত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক অবস্থান থাকবে।