ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরাতে ১৫ দিনের সময়, সাত দফা প্রস্তাবসহ আইনি নোটিশ

শেখ হাসিনাকে ফেরাতে ১৫ দিনের সময়, সাত দফা প্রস্তাবসহ আইনি নোটিশ

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এতে সাত দফা প্রস্তাব দিয়ে ১৫ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) জনস্বার্থে অ্যাডভোকেট মো. মাহমুদুল হাসান মামুন এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে নোটিশের বিবাদী করা হয়েছে।

প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ভারতের কাছে কূটনৈতিকভাবে সহযোগিতা চাওয়া, বাংলাদেশ হাইকমিশনে আত্মসমর্পণের সুযোগ, আইনানুগ গ্রেপ্তার এবং নিরাপত্তায় দেশে ফিরিয়ে আনা। দেশে ফেরার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তাঁর পৈতৃক বাড়িকে উপকারাগার ঘোষণার প্রস্তাবও রয়েছে।

এ ছাড়া আপিলের সুযোগ বিবেচনা, অন্যান্য মামলার বিচার প্রয়োজনে ভার্চুয়ালি পরিচালনা এবং আদালতের রায় কার্যকরের কথা বলা হয়েছে।

নোটিশদাতার দাবি, নির্ধারিত সময়ে ব্যবস্থা না নিলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে জনস্বার্থে রিট করা হবে।