ঢাকা, বাংলাদেশ   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে প্রশাসনে রদবদলের ধাক্কা, এবার বদলি তিন থানার ওসি

গোপালগঞ্জে প্রশাসনে রদবদলের ধাক্কা, এবার বদলি তিন থানার ওসি

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। তাঁদের কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় পদায়ন করা হয়েছে।

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা গতকাল রোববারের এক চিঠিতে এ বদলির তথ্য জানানো হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ এবং কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়।

উল্লেখ্য, গতকাল গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ, অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের জড়িত থাকার কথা উল্লেখ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মোতায়েন করা হয়।