ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

লর্ডসে নতুন ইতিহাস, প্রথমবার টি-টোয়েন্টিতে নেপালের মুখোমুখি বাংলাদেশ

লর্ডসে নতুন ইতিহাস, প্রথমবার টি-টোয়েন্টিতে নেপালের মুখোমুখি বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ম্যাচটি আয়োজন করবে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। লর্ডসে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি হয়েছিল ২০১৮ সালের জুলাইয়ে। সেবার নেদারল্যান্ডস ও নেপালের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

৩ জুন একই দিনে লর্ডসে টি-টোয়েন্টি ব্লাস্টে মিডলসেক্সের ম্যাচও রয়েছে। ফলে একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আয়োজনের ঘটনা ঘটবে প্রথমবার।

আগামী বছরের মে মাসে যুক্তরাজ্য সফরে যাবে বাংলাদেশ। সফরে ২৮ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার সূচি রয়েছে। ১৭ বছর পর এই মাঠে টেস্ট খেলবে দলটি। নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত হওয়ায় সফরের সময় বাড়ছে।

এমসিসির আয়োজনে নেপাল ইংল্যান্ড সফরে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষেও খেলবে।