ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

পুতিন-ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিশ্বশান্তির জন্য শির শর্ত, গুরুত্ব দিলেন চার বিষয়ে

পুতিন-ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিশ্বশান্তির জন্য শির শর্ত, গুরুত্ব দিলেন চার বিষয়ে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন তিনি।

শি বলেন, বৃহৎ শক্তিগুলোর পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান, লাভজনক সহযোগিতা এবং সংলাপের নীতি অনুসরণ করা উচিত। পাশাপাশি একে অপরের সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ওপর জোর দেন তিনি।

সংবেদনশীল বিষয়ে আগাম যোগাযোগ এবং একে অপরের সীমারেখার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। তাঁর মতে, তিন দেশের সংঘাত নয়, অংশীদারত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলা প্রয়োজন।

তিনি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংস, অর্থনৈতিক-বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেন। সংঘাতরত পক্ষগুলোকে আলোচনায় বসিয়ে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বিরোধ নিষ্পত্তিতে সহায়তার আহ্বান জানান তিনি।

সূত্র: সিনহুয়া