গ্রামীণ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিপালন বিভাগের ১৯ নভেম্বরের নোট অনুযায়ী, ১০ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে ৩৩টি ঘটনায় পেট্রল ঢেলে বা ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পেট্রলবোমা বা ককটেল নিক্ষেপের ঘটনা রয়েছে ২৩টি।
জেলাভিত্তিক হিসাবে গোপালগঞ্জে সর্বোচ্চ আটটি এবং গাজীপুরে ছয়টি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ও বুধবারই ঘটেছে মোট ৪৯টি ঘটনা; এর মধ্যে বুধবার দিবাগত রাতে ৩০টি।
ব্যাংকের কয়েকটি আঞ্চলিক ও জোনাল কার্যালয়ও হামলার শিকার হয়েছে। সাতটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং একটি ঘটনায় পুলিশ মামলা করেছে। ৪৮টি ঘটনায় কোনো জিডি বা অভিযোগ করা হয়নি।
গ্রামীণ ব্যাংক এসব ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত এবং শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
