ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

৪-০ গোলে হারের পর সাফ ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কার কোচের, নেপথ্যে ই-মেইল

৪-০ গোলে হারের পর সাফ ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কার কোচের, নেপথ্যে ই-মেইল

বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের পর আঞ্চলিক ফুটবল সংস্থাটির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরি। মাঝরাতে সাফের পাঠানো একটি ই-মেইলকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে তিনি ঘোষণা দিয়েছেন, এটিই হবে সাফে তাঁর শেষ আসর।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুতাইরি জানান, সাফের আইন বিভাগের প্রধান তানজিম আহমেদ তাঁকে তদন্তের বিষয়ে ই-মেইল পাঠিয়েছেন। অভিযোগের জবাব দিতে তাঁকে মাত্র ১০ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। তিনি ১৪টি বিষয়ে লিখিত ব্যাখ্যাও দিয়েছেন।

মুতাইরির দাবি, অতীতেও সাফের সিদ্ধান্তে তিনি বৈষম্যের শিকার হয়েছেন। ২০২১ সালের সাফে দুটি হলুদ কার্ডের কারণে ফাইনালে থাকতে পারেননি। এ ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচের ঘটনায় দ্বৈতনীতি অনুসরণের অভিযোগও তোলেন তিনি।

সাফে আরবদের প্রতি বর্ণবাদী আচরণ করা হয় বলেও অভিযোগ করেন শ্রীলঙ্কার কোচ। তবে এসব অভিযোগের বিষয়ে সাফের বক্তব্য পাওয়া যায়নি।