ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

  এমপি নুসরাতের বাড়িতে ভয়াবহ আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

  এমপি নুসরাতের বাড়িতে ভয়াবহ আগুন, পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। দলটির নেতারা ঘটনাটিকে পেট্রলবোমা হামলা বলে অভিযোগ করেছেন।

বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলার বাগোয়ান গ্রামে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, রাত ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায়। দুটি ছাগলও মারা গেছে।

এনসিপির নেতাদের দাবি, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। তবে পুলিশ আগুনের কারণ নিশ্চিত করতে পারেনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি বলে পুলিশ জানিয়েছে।