ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় এক মুসল্লির ডান চোখের দৃষ্টিশক্তি হারানোর অভিযোগ রয়েছে। মামলার বাদীর দাবি, হামলায় ৫০ থেকে ৬০ জন আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়।

ওই দিন পল্টন থানায় মামলা করেন ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান। রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগগুলো এখনো বিচারাধীন।