ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ব্যাংকে হামলা: কী বলল জাতিসংঘ?

গ্রামীণ ব্যাংকে হামলা: কী বলল জাতিসংঘ?

সোমবার (১৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ অবস্থান জানান। জাতিসংঘের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে এসেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে দাবি করেন, আওয়ামী লীগ সমর্থকেরা গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা করেছেন। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকে প্রতিষ্ঠানটি লক্ষ্যবস্তু হয়েছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।

জবাবে ফারহান হক বলেন, সব ধরনের সহিংসতার ঘটনা জাতীয় কর্তৃপক্ষের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা প্রয়োজন। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে। তবে প্রতিবাদের নামে সহিংসতা গ্রহণযোগ্য নয়।

গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান। এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। ২০২৪ সালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন।