ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগের ঘোষণা, থাকবেন যেসব কর্মী

প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগের ঘোষণা, থাকবেন যেসব কর্মী

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। এ লক্ষ্যে শিগগিরই প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ধরনের কর্মী নিয়োগ দেওয়া হবে।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ রাখার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, খেলাধুলা ও পারস্পরিক মিথস্ক্রিয়া শিশুদের চিন্তাশক্তি এবং শারীরিক সক্ষমতা বাড়াতে সহায়ক।

ববি হাজ্জাজ জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে খেলাধুলার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।