বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের গ্যাস, বিদ্যুৎ, চিকিৎসা, ব্যাংকিং ও শিক্ষা সেবা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি চলতে থাকলে নিত্যপণ্যের সরবরাহেও সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টে তিনি বলেন, বিএনপি সরকার হতাহত বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাস করে না। তাই ধৈর্য ধরে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
রাশেদ খাঁন আরও প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, জামায়াতের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে না কেন।
পোস্টের শেষে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির প্রতি সমর্থন জানানোর কথা বলেন তিনি।
