আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে—এমন দেশগুলোকে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন সিনেটর আবদুল এল-সায়েদ। এ ক্ষেত্রে পাকিস্তান, মিসর ও সৌদি আরবের নাম উল্লেখ করেছেন তিনি।
পিবিএস নিউজআওয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এল-সায়েদ বলেন, মার্কিন করদাতাদের অর্থে কোনো দেশকে শর্তহীন সামরিক সহায়তা দেওয়া উচিত নয়। একই নীতি ইসরাইলসহ সব দেশের ক্ষেত্রে প্রয়োগের পক্ষে তিনি।
তার মতে, যুক্তরাষ্ট্রের সহায়তায় কোনো দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলে সেই সহায়তা পুনর্বিবেচনা করা প্রয়োজন। পাশাপাশি নিজেদের কর্মকাণ্ডও আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিশ্চিত করতে হবে ওয়াশিংটনকে।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হন এল-সায়েদ। ইসরাইলকে সামরিক সহায়তা কমানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে স্বাগত জানিয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুযায়ী ইসরাইল বছরে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা পায়।
