প্রথম সিনেমা ‘সোলজার’ নিয়ে এখনো আশাবাদী অভিনেত্রী তানজিন তিশা। শুটিং বন্ধ থাকলেও সিনেমাটি শেষ করতে চান তিনি। এ জন্য নিজের শিডিউলও খালি রেখেছেন।
শনিবার তানজিন তিশা জানান, শুটিং শুরু হলেই তিনি কাজে যোগ দেবেন। পারিশ্রমিক নিয়ে জটিলতার কথা শুনলেও এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি তাঁর।
তিশার ভাষ্য, সিনেমাটির শুটিং বন্ধ থাকায় নানা কথা শুনছেন। তবে সেসব নিয়ে ভাবতে চান না। বরং সমস্যাগুলো সমাধান করে দ্রুত কাজ শুরু করার প্রত্যাশা তাঁর।
২০২৫ সালের ৫ অক্টোবর ‘সোলজার’ সিনেমার শুটিং শুরু হয়। এতে শাকিব খানের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটির গানের দৃশ্যের শুটিং এখনো বাকি রয়েছে। কবে আবার শুটিং শুরু হবে, তা নিশ্চিত নয়।
