ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

৭১ ম্যাচেই ইতিহাস, আর্জেন্টিনার গোলপোস্টে নতুন রেকর্ড মার্তিনেজের

৭১ ম্যাচেই ইতিহাস, আর্জেন্টিনার গোলপোস্টে নতুন রেকর্ড মার্তিনেজের

বাংলাদেশ সময় বুধবার ভোরে মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কোস্টারিয়াকে কোনো গোল করতে দেননি মার্তিনেজ। এতে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ডে রোমেরোর সমান হন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক।

তবে রেকর্ড গড়তে মার্তিনেজ খেলেছেন মাত্র ৭১টি ম্যাচ। অন্যদিকে রোমেরো ৯৬ ম্যাচে ৪৭টি ক্লিন শিট পেয়েছিলেন। ফলে ক্লিন শিটের শতকরা হারে এগিয়ে রয়েছেন মার্তিনেজ। তাঁর সাফল্যের হার ৬৫ দশমিক ৭১ শতাংশ, রোমেরোর ৪৮ দশমিক ৯৬ শতাংশ।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের ১৮ মিনিটে জোসিমার মেন্দেসের জোরালো শট ঠেকিয়ে গুরুত্বপূর্ণ সেভ করেন মার্তিনেজ।

চোট কাটিয়ে মাঠে ফিরে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। সতীর্থদের জন্য শতভাগ ফিট থাকার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন এই গোলরক্ষক।