ঢাকা, বাংলাদেশ   শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

৩০০ কোটি টাকায় টিকার কারখানা, বছরে বাঁচবে হাজার কোটি টাকা?

৩০০ কোটি টাকায় টিকার কারখানা, বছরে বাঁচবে হাজার কোটি টাকা?

প্রাণীর টিকা আমদানির ওপর নির্ভরতা কমাতে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক উৎপাদনকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রস্তাবিত কারখানাটি বগুড়ার গাবতলীতে নির্মাণের পরিকল্পনা রয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, প্রকল্প বাস্তবায়নের আগে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের মার্চ পর্যন্ত সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।

বর্তমানে দেশে বছরে প্রায় ২৬০ কোটি ডোজ টিকার চাহিদা থাকলেও উৎপাদন হয় মাত্র ৩২ কোটি ডোজ। বাকি টিকা আমদানিতে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় হয়।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গবাদিপশু ও হাঁস-মুরগি মিলিয়ে প্রায় ৪৬ কোটি ৫০ লাখ প্রাণী রয়েছে। নতুন কারখানা চালু হলে স্থানীয় উৎপাদন বাড়বে এবং আমদানিনির্ভরতা কমবে বলে আশা করছে সরকার।