ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা: ইসি সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ বা শিডিউল এখনো ঠিক হয়নি। আমরা ভোটার তালিকার জন্য পার্লামেন্ট সেক্রেটারিয়েটে অনুরোধ করেছি, এখনো তালিকা পাইনি।