ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা

ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা

বাংলাদেশিদের ভারতীয় ভিসার আবেদনপ্রক্রিয়ায় নতুন শর্ত যুক্ত করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা ও ব্যবসাসহ সব ধরনের ভিসার আবেদনের সঙ্গে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসাবিষয়ক ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করা হয়।

নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীকে নির্ধারিত ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ পূরণ করে স্ক্যান করা কপি অনলাইন আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে। নির্ধারিত ফরম্যাট ছাড়া অন্য কোনো ফর্ম গ্রহণ করা হবে না।

অঙ্গীকারনামায় আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও বর্তমান ঠিকানা দিতে হবে। পাশাপাশি ভারত সফরের উদ্দেশ্য উল্লেখ করতে হবে।

এ ছাড়া সফর শেষে দেশে ফেরা, ভিসার মেয়াদ মেনে চলা এবং ভারতের আইন-কানুন অনুসরণের অঙ্গীকার করতে হবে। শর্ত ভঙ্গ করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে ভিসা পেতে জটিলতা হতে পারে বলে ফর্মে উল্লেখ রয়েছে।

অপ্রাপ্তবয়স্ক আবেদনকারীদের ক্ষেত্রে বাবা ও মা উভয়ের স্বাক্ষর প্রয়োজন হবে।