ঢাকা, বাংলাদেশ   সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, কাজে ফিরেছেন শ্রমিকেরা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের পর নবম দিনের মতো গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার রয়েছে। তবে পরিস্থিতি আপাতত স্বাভাবিক হওয়ায় শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। রোববার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে অবরোধের খবর পাওয়া যায়নি।

গাজীপুর জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবিসহ মোট ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত বিভিন্ন কারখানায় শ্রমিকদের দলবেঁধে প্রবেশ করতে দেখা গেছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা কিংবা জানমালের নিরাপত্তা বিঘ্নিত হতে দেওয়া হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন গাজীপুরের শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও আহত হওয়ার ঘটনা ঘটে। কয়েকজনকে আটকও করা হয়।