ঢাকা, বাংলাদেশ   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতির বিষয়ে সরকার যথাসময়ে সিদ্ধান্ত নেবে: আইনমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতির বিষয়ে সরকার যথাসময়ে সিদ্ধান্ত নেবে: আইনমন্ত্রী

সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিষয়ে সরকার সবকিছু যাচাই-বাছাই করে যথাসময়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদে শূন্যতা পূরণে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে। চিকিৎসার জন্য বিদেশযাত্রায় কোনো আইনগত বাধা আছে কি না, তা হোম মিনিস্ট্রি জানবে বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, যেসব বিষয়ে অভিযোগ উঠেছে, সরকার সেগুলো আইনগতভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে।

এর আগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবাগত আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে তিনি দেশে দুর্নীতি, অর্থপাচার ও উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগও তুলে ধরেন।