ঢাকা, বাংলাদেশ   বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বভ্রমণে গিয়ে তুরস্কে বদলে গেল জীবন, ইসলাম গ্রহণ চীনা দম্পতির

বিশ্বভ্রমণে গিয়ে তুরস্কে বদলে গেল জীবন, ইসলাম গ্রহণ চীনা দম্পতির

প্রায় দুই বছর আগে বেইজিংয়ের চাকরি ছেড়ে ভ্রমণ শুরু করেন মোইয়ান সং ও লুওশি শু। তাঁদের প্রথম গন্তব্য ছিল ইন্দোনেশিয়া। সেখানে মুসলমানদের আতিথেয়তা তাঁদের ইসলাম সম্পর্কে আগ্রহী করে তোলে।

পরে তুরস্কের আনতালিয়ায় আয়সেল ও আবদুর রহমান আককোজ নামের এক দম্পতির সঙ্গে পরিচয় হয় তাঁদের। ওই পরিবার চীনা দম্পতিকে বাড়িতে আমন্ত্রণ জানায়। একপর্যায়ে ইসলাম নিয়ে তাঁদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে পবিত্র কোরআনের একটি অনুলিপি উপহার দেন আয়সেল।

পরবর্তী সময়ে চীনে ফিরে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন সং ও শু। আনুষ্ঠানিকভাবে ধর্ম গ্রহণ করতে তাঁরা আবার আনতালিয়ায় যান। সেখানে মসজিদে ইমামের মাধ্যমে ইসলাম গ্রহণ করেন। সংয়ের নতুন নাম হয় মুহাম্মদ মুরাদ এবং শুর নাম লায়লা বাতুল।

পরে তাঁদের আট বছরের বিবাহবন্ধন ইসলামী রীতি অনুযায়ী পুনরায় সম্পন্ন করা হয়। বর্তমানে তাঁরা ইসলাম সম্পর্কে আরও জানতে চীনা ভাষায় অনূদিত বই পড়ছেন।