ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের, দিল সাত শর্ত

যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান ইরানের, দিল সাত শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। দেশটির নিরাপত্তাপ্রধান মোহসেন রেজাই বলেছেন, এসব শর্ত মেনে না নিলে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতার সুযোগ নেই। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই জানান, ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে—লেবাননসহ সব ফ্রন্টে সংঘাত বন্ধ, জব্দ করা ইরানি সম্পদ ফেরত, নৌ অবরোধ প্রত্যাহার, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ এবং সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া। পাশাপাশি ইরানের ভূখণ্ডে হামলা ও বিরোধীদের সঙ্গে মার্কিন সহযোগিতা বন্ধের দাবিও রয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নতুন করে সংঘাত শুরু করলে আগের তুলনায় পাঁচ গুণ শক্তিশালী হামলা চালানো হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে আগ্রহী। তবে দুই পক্ষের অবস্থানে এখনো দৃশ্যমান সমঝোতা হয়নি।