ভিনিসিয়াস, নেইমার, রিচারলিসনদের নতুন কোচ কে হচ্ছেন তা নিয়ে জল্পনার শেষ নেই। গুঞ্জন চলছিল কার্লোস অ্যানচেলোত্তিকে নিয়ে। কিন্তু তিনি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে গেছেন। এবার ব্রাজিল দলের নতুন কোচ হিসেবে দোরিভাল জুনিয়রের নাম শোনা যাচ্ছে। সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজ নাকি এমনটিই আভাস দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন করে কোচ পদের জন্য এগিয়ে আছেন দেশটির ঘরোয়া ফুটবলের পরিচিত দল সাও পাওলোর কোচ দোরিভাল জুনিয়র। তাদের দাবি, এরই মাঝে সিবিএফ সভাপতি এডনালদো সাওপাওলো ক্লাবের প্রেসিডেন্র জুলিও সিজারেসের সঙ্গে এই প্রসঙ্গে আলাপ শুরু করেছেন।
একটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ‘দিনিজকে ছাটাই করা হয়েছে জাতীয় দলের পারফরম্যান্সের ভিত্তিতে, যা কোনোভাবেই আমাদের প্রত্যাশিত পর্যায়ে ছিল না।’ অন্য এক সূত্র জানায়, ‘দোরিভাল জুনিয়রের বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করে এরইমাঝে সাওপাওলো প্রেসিডেন্ট জুলিও সিজারেসের সঙ্গে আলাপ শুরু করেছেন এডনালদো।’
