ঢাকা, বাংলাদেশ   শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার?

নেতানিয়াহুকে পেছনে ফেলে এগিয়ে আইজেনকোট, সরকার গঠনের দায়িত্ব কার?

ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ২৬তম নেসেট নির্বাচনের পর ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিতে পারেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।

রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্টের হিসাবে, ১২০ সদস্যের নেসেটে আইজেনকোটের পক্ষে ৬৭ জন এবং বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে ৪৬ জন সমর্থন জানিয়েছেন। ২০১৫ সালের পর কোনো হবু প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ সমর্থন পেয়েছেন আইজেনকোট।

তবে সরকার গঠনে জোটের সমীকরণ জটিল। তাঁর সমর্থকদের মধ্যে ৪৮ জন চারটি ইহুদি-নেতৃত্বাধীন দল এবং ১৯ জন দুটি আরব-নেতৃত্বাধীন দলের সদস্য। আরব দলগুলোর সঙ্গে জোটে যেতে ইহুদি দলগুলোর অনীহা রয়েছে।