টালিউডের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সময়টা তার বেশ ভালো যাচ্ছে। একটার পর একটা কাজ করে চলেছেন; যা বক্স অফিসেও হিট। এমন টইটম্বুর সময়ে অভিনেত্রী নাকি গুরুতর অসুস্থ! কী হয়েছে তার?
বর্তমানে আবহাওয়ার যেভাবে বদল ঘটছে, ঠান্ডা বৃষ্টির খামখেয়ালিপনায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। মিমও চক্রবর্তীরও কি তাই হয়েছে? তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই তার অনুরাগীরা ভীষণই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কিন্তু কী হয়েছে অভিনেত্রীর?
মিমি চক্রবর্তী এদিন নিজেই পোস্টের মাধ্যমে ভক্তদের সঙ্গে তার শারীরিক অবস্থার কথা ভাগ করে নিয়েছেন। জানিয়েছেন, মাইগ্রেনের ব্যথায় কাবু মিমি। আর সেই যন্ত্রণায় তিনি ভীষণ ভুগছেন। এদিন মিমি চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে সেটার ক্যাপশনে লেখেন, 'মাইগ্রেনের হাত থেকে বাঁচা মুশকিল নয়, অসম্ভব!' এই ছবিতে অভিনেত্রীর হাতে একটি বোতল দেখা যাচ্ছে এটা দেখে অনেকেই ভেবেছেন তার হাতে হয় তো ওষুধের বোতল ধরা আছে।
