এবার ৩০ টাকার নিচে রিচার্জ করা যাবে না বলে গ্রাহকদের এসএমএস দিচ্ছে গ্রামীণফোন। আগামী বুধবার (১০ জানুয়ারি) থেকে এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) গ্রামীণফোনের প্রিপেইড গ্রাহকরা তাদের মাইজিপি অ্যাপেও এই সতর্কীকরণ নোটিশ দেখতে পারছেন।
বর্তমানে গ্রামীণফোনের গ্রাহকরা সর্বনিম্ন ২০ টাকা রিচার্জ করতে পারেন। এর আগে গ্রামীণফোনে সর্বনিম্ন ১০ টাকা রিচার্জ করা যেত। ২০২২ সালের জুলাই থেকে সর্বনিম্ন রিচার্জের পরিমাণ ২০ টাকা করা হয়। চলতি বছর এই সর্বনিম্ন রিজার্চের সীমা আবার বাড়ানো হলো।
